সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

শ্রীলঙ্কায় ভয়াবহ সংকট, চালের কেজি ৫০০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কায় এখন প্রতি কেজি চালের দাম ৫০০ টাকা। অন্যদিকে ৪০০ গ্রাম পাউডার দুধের দাম ৭৯০ টাকা ও এক কেজি চিনি ২৯০ টাকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য না থাকায় শ্রীলঙ্কার তামিল বাসিন্দারা এখন ভারতে আসার চেষ্টা করছেন। কয়েক দশক আগে ১৯৮৯ সালের গৃহযুদ্ধের সময় যেভাবে পালিয়ে এসেছে মানুষ, ঠিক একইভাবে এবারেও ভারতের দিকে শুরু হয়েছে জনস্রোত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত মঙ্গলবার শ্রীলঙ্কার শরণার্থীদের দুটি দল ভারতের তীরে এসে পৌঁছেছে। ছয়জনের একটি দল রামেশ্বর এলাকার দিকে আসছিলো। সেসময় ভারতীয় কোস্টগার্ড বাহিনী তাদের বাঁচায়। শরণার্থীরা শ্রীলঙ্কার উত্তর জাফনা এলাকা থেকে এসেছে।

শ্রীলঙ্কার উত্তরে তামিলভাষী লোকেরা বসবাস করে। ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশ জানিয়েছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বেকারত্বের কারণে শ্রীলঙ্কায় গভীর সংকট তৈরি হয়েছে। তাই দেশটির শরণার্থীরা ভারতের দিকে আসছে। ভারতের গোয়েন্দা তথ্য অনুযায়ী এটি কেবল শুরু। শ্রীলঙ্কা থেকে আরও অনেক তামিলভাষী লোক ভারতে আসবেন। অতিসত্বর আরও দুই হাজার শ্রীলঙ্কার শরণার্থী ভারতে আসবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031