বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। বিরোধীদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস দমনপীড়নের কারণে সশস্ত্র বাহিনী দিবসের প্রাক্কালে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আল-জাজিরা এক প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে বলেছে, মিয়ানমারের জনগণের প্রতি আমাদের দৃঢ় সমর্থন প্রদর্শন এবং জান্তা কর্তৃক সংঘটিত অভ্যুত্থান ও ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়া হিসাবে আমরা আজ এই পদক্ষেপগুলো নিয়েছি।

ব্লিঙ্কেন আরো বলেছেন, সামরিক শাসন এবং যারা এটিকে সমর্থন করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবো আমরা। সহিংসতার অবসান ঘটানো এবং মিয়ানমারকে গণতন্ত্রের পথ ফিরিয়ে না দেয়া পর্যন্ত এটা চলবে।

জানা গেছে, মিয়ানমারের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এবং অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নতুন নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়েছে।

অভিযুক্ত তিনজন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর মধ্যে অস্ত্রের ডিলার টে জাও-এর দুই প্রতিষ্ঠান রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১