রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

সৌদিতে রোজা শুরু শনিবার

ধর্ম ডেস্ক : 

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে রোজা শুরু হচ্ছে শনিবার (২ এপ্রিল)। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ এপ্রিল) সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রমজানের চাঁদ দেখা গেছে। সৌদির চাঁদ পর্যবেক্ষণ কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ-আল-খুদাইরি এ তথ্য নিশ্চিত করেছেন।

খালিজ টাইমসের তথ্যমতে, সৌদি আরবে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই শনিবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত। মিসরেও পবিত্র রমজান শুরু হবে ২ এপ্রিল।

এছাড়াও ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়। ফলে শনিবার থেকেই সেখানে রোজা পালন শুরু হচ্ছে।

এদিকে এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও জানিয়েছে, আগামী রোববার থেকে সেখানে পবিত্র রোজা পালন শুরু হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১