সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় রোজা শুরু রোববার

আন্তর্জাতিক ডেস্ক :

জাপান, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে ওই সব দেশে রোজা শুরু হচ্ছে না।

শনিবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে ৩ এপ্রিল প্রথম রোজা হবে ওই দেশগুলোতে।

শুক্রবার মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও ঘোষণা করেছে যে পবিত্র রমজান মাসের প্রথম দিন ৩ এপ্রিল।

এছাড়াও ব্রুনাইয়ের সালতানাত নিশ্চিত করেছে যে শুক্রবার দেশটিতে চাঁদ দেখা যায়নি। অতএব, কর্মকর্তারা বলেছেন, ২ এপ্রিল শনিবার শাবান মাসের শেষ দিন হবে এবং পবিত্র রমজান মাস ৩ এপ্রিল (রোববার) থেকে শুরু হবে।

তবে মধ্যপ্রাচ্যের দেশ মিশর এবং অস্ট্রেলিয়ায় রমজান মাসের চাঁদ গেছে। দেশ ‍দু’টিতে আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930