সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

৩৬৭ রানে অলআউট দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক :

ডারবান টেস্টের দ্বিতীয় দিনের খেলায় বল হাতে দ্যুতি ছড়ান বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। একাই তুলে নেন প্রোটিয়াদের চারটি উইকেট। তাতে ৩৬৭ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা। ফলে কিছুক্ষণের মধ্যেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামছে সফররত বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ছিল সমানে সমান। এদিন ব্যাট হাতে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টেম্বা বাভুমা এবং কাইল ভেরাইনে।

তবে ব্যাট হাতে দিনের শুরুটা ভালো হলো না প্রোটিয়াদের। দ্বিতীয় দিনে ব্যক্তিগত ইনিংসে মাত্র ১ রান যোগ করতে পেরেছেন ভেরাইনে। টাইগার পেসার খালেদ আহমেদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেছেন ২৮ রান। একই ওভারের পরেই বলে উইয়ান মুল্ডারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি।

এরপর সপ্তম উইকেট জুটিতে কেশব মাহারাজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নিচ্ছেন দলের অভিজ্ঞ ব্যাটার টেম্বা বাভুমা। নিজেও এগোচ্ছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু তাকে নার্ভাস নাইনটিতে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার পূর্বে করেন ৯৩ রান। পরের ওভারেই ১৯ রানে মাহারাজকে আউট করেন ইবাদত।

নবম উইকেটে লিজার্ড উইলিয়াস এবং সিমোন হার্মার মিলে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন। ১২ রানে আউট হন ডুয়ান্নে ওলিভার। আর ৩৮ রানে অপরাজিত থাকেন সিমোন হার্মার।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। এছাড়া মেহেদি হাসান মিরাজ তিনটি এবং ইবাদত হোসেন দুটি করে উইকেট পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস: ৩৬৭/১০ (১২১ ওভার)

বাংলাদেশ, প্রথম ইনিংস: ৫/০ (৩ ওভার)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০