সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকা ব্যয়ে নায়িকা রোজিনার মসজিদ নির্মাণ

আকাশবার্তা ডেস্ক : 

রাজবাড়ীর গোয়ালন্দে নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন চিত্রনায়িকা রোজিনা। মসজিদটির নামকরণ করা হয়েছে ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ’।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও নায়িকা রোজিনা।

গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় (ঘোনা পাড়া) প্রায় সাত শতাংশ জায়গার ওপর ১৬০০ বর্গফুটের দৃষ্টি নন্দন মসজিদটি চিত্রনায়িকা তাঁর মায়ের নামে নামকরণ করেন।

চিত্রনায়িকা রোজিনা জানান, ২০১৮ সালে মসজিদ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে পরের বছর ২০১৯ সালে জমি ওয়াকফ করে দেন। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে পুরোনো আদলে মসজিদের কাজ শুরু করেন। এ পর্যন্ত মসজিদটি নির্মাণে তার প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়েছে।

তিনি জানান, মসজিদের কাজ শেষ হওয়ার পর তার মায়ের নামে একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা আছে। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, নায়িকা রোজিনা শুধু গোয়ালন্দ-রাজবাড়ী নন দেশের জন্য গৌরবের। এমন একজন মানুষ নিজের এলাকায় একটি সুন্দর মসজিদ করে প্রশংসা কুড়িয়েছেন। আমরাও যেন তার মতো করে এমন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে এগিয়ে আসতে পারি।

অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পি সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031