সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

টিপু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ গ্রেফতার ৪

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের ‘পরিকল্পনাকারীসহ’ আরও চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো বার্তায় জানানো হয়, বহুল আলোচিত ও চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ চারজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তবে ওই পরিকল্পনাকারী বা বাকি তিনজনের নাম ওই বার্তায় প্রকাশ করা হয়নি। শনিবার (২ এপ্রিল) সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশের এ বিশেষায়িত ইউনিট।

এর আগে গোয়েন্দা পুলিশ মাসুম মোহাম্মদ আকাশ এবং আরফান উল্লাহ দামাল নামে দুজনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর থেকে অস্ত্রসহ দামালকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

এর আগে ২৬ মার্চ রাতে বগুড়া থেকে আকাশকে এ মামলায় প্রথম গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে আকাশ রিমান্ডে রয়েছে। পুলিশ বলছে, আকাশই সেদিন গুলি চালিয়েছিল।

ঢাকার শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় ২৪ মার্চ রাতে অস্ত্রধারীর গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৪)। তার মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে গুলি ছোড়ে হেলমেটধারী আততায়ী।

আগামী এপ্রিলেই একটি চাকরিতে যোগদানের কথা ছিল সামিয়া আফনান প্রীতির।আগামী এপ্রিলেই একটি চাকরিতে যোগদানের কথা ছিল সামিয়া আফনান প্রীতির।ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়ি চালক মুন্না।

মাত্র মিনিটখানেকের মধ্যে কাজ সেরে হামলাকারী সড়ক বিভাজক টপকে গুলি করতে করতে রাস্তার অন্য পাশে অপেক্ষায় থাকা একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যান।

এ ঘটনায় টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031