সর্বশেষ:
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

রোববার (৩ এপ্রিল) স্থানীয় সময় ভোরের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্যাক্রামেন্টো পুলিশ জানিয়েছে।

ভোরে স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ ও বার লোকজনে পরিপূর্ণ ছিল- এমন সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হয়। লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠায়।

এ ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ওই এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশি উপস্থিতি দেখা গেছে।

এ ঘটনার পর পুলিশ এলাকাটি বন্ধ করে দিয়েছে।

সূত্র-বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930