সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

তত্ত্বাবধায়কের আগ পর্যন্ত ইমরানই পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার পর দেশটিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন ইমরান খান। 

রোববার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী জানান, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে দেওয়া টুইটবার্তায় আরিফ আলভি বলেন, ‘সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইমরান আহমাদ খান নিয়াজিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন।’ খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব বিবেচনায় নিয়ে দেশটির প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। সে অনুযায়ী, দেশটিতে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930