সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মেঘনায় জেলে-নৌপুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, নিহত ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমির হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় আরও ৪ পুলিশসহ ৫ জন আহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ। নিহত আমির হোসেন ভোলা সদরের কুতুবপুরা মতলব রাড়ির ছেলে।

নৌ-পুলিশ ও স্থানীয়রা জানায়, জাটকা সংরক্ষণে মেঘনায় দুইমাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবার রাতে নৌ পুলিশ নদীতে অভিযানে নামে। ভোর রাতে টহল পুলিশ ঘটনাস্থল এলাকায় পৌঁছালে ৫-৬টি মাছ ধরার জেলে নৌকা তাদের ঘেরাও করে ফেলে। এসময় ৫০/৬০ জন জেলে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ইট-পাটকেল (জালের কাঠি) নিক্ষেপ করে পুলিশের উপর। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এতে আমির হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় আহত হন পুলিশ সদস্য জহিরুল ইসলাম, মহসীন, আনোয়ার, মোবারক ও পুলিশের স্পীড বোর্ডের চালকসহ ৫ জন। পরে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে অবস্থার অবনতিতে গুলিবিদ্ধ জেলেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর সকালে সে মারা যায় বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে নৌ পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন ও চাঁদপুর অঞ্চলের এসপি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031