সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুরে ৭ কি.মি. সড়কের বেহাল দশায় জনজীবন অতিষ্ট

আকাশবার্তা ডেস্ক :

রায়পুর উপজেলার শ্রমিক বিড়ি ফ্যাক্টরি থেকে কাজির দিঘিরপাড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। গত ৫/৭ বছর যাবত এ অচলাবস্থা দেখার যেন কেউ নেই। অথচ এ রাস্তায় রায়পুরের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতার চলাচলের প্রধান মাধ্যম। রাস্তার পাশেই অবস্থিত রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজ, সামসুন নাহার উচ্চ বিদ্যালয় ও আল-আরাফা দাখিল মাদ্রাসাসহ আরো অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা কষ্ট করে আসা যাওয়া করতে হয়। পাশাপাশি এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। কিন্তু কে শুনে কার কথা, সমস্যা লেগেই আছে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তায় বড় বড় গর্ত যেন একেকটি মরণ ফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। সিএনজি চালকরা দুঃখ করে বলেন, আমাদের কষ্ট কেউ বুঝেনা। সারাদিন গাড়ি চালিয়ে মালিক ভাড়া তুলতে হিমশিম খেতে হয়। রাস্তা খারাপের কারণে ঘন ঘন গাড়ি মেরামত করতে হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930