সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সপ্তাহজুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আকাশবার্তা ডেস্ক :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের একাধিক স্থানে গত কয়েক দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। চলতি সপ্তাহজুড়েই এই ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সোমবারের (১১ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, গভীর সঞ্চারণশীল মেঘের প্রভাবে সিলেট বিভাগের প্রায় সব জেলায়ই বৃষ্টি শুরু হয়েছে, তা আগামী এক সপ্তাহ চলতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও রংপুর বিভাগেও বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে দেশের হাওর এলাকাগুলোতে পানি বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের পার্শ্ববর্তী ভারতীয় অংশেও টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের হাওর এলাকায় আরেক দফা বন্যা হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031