সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪)

সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা মেয়ে নিহত

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন শিশুটির বাবা প্রবাসী মাওলানা আবু জাহের।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনের এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ মাওলানা আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাসাদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাজিপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির আলম পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাদশার কাছে মাটি বিক্রি করেন। কিন্তু বাদশা চুক্তির চেয়ে অতিরিক্ত মাটি কেটে নিতে চাইলে গত দুইদিন ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে বুধবার বিকেলে বাদশা তার এলাকার দানিশ ব্যাপারী বাড়ির মৃত মমিন উল্যাহর ছেলে রিমন (২৫) ও সলিমুল্লাহর ছেলে মহিনসহ (২৬) বহিরাগত আরও পাঁচ-ছয়জন সন্ত্রাসীকে নিয়ে ঘটনাস্থলে এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় শিশু সন্তানকে কোলে নিয়ে ঘটনাস্থলে থাকা প্রবাসী জাহের ও তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হন।

তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লায় শিশু তাসপিয়ার মৃত্যু হয়। আহত মাওলানা জাহেরকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ধনু নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031