সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় যুবতীকে ধর্ষণের মামলায় দেবর মাইন উদ্দিন ও ভাবী হালিমা বেগমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, শাকচর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মাইন উদ্দিন ও নুরুল ইসলামের স্ত্রী হালিমা বেগম। রায়ের সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। অপরদিকে ধর্ষণের ফলে গর্ভজাত সন্তানের ভরণ পোষনের ব্যয় বহনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রের পক্ষে ডেপুটি কালেক্টরকে নির্দেশ প্রদান করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৪ এপ্রিল রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ভাবী হালিমার সহযোগিতায় মাইন উদ্দিন একাধিকবার ধর্ষণ করে। পরে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়লে মাইন উদ্দিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এলাকায় বিষয়টি একাধিকবার উদ্যোগ নিয়েও মিমাংসা না হওয়ায় ওই বছরের ৩০ অক্টোবর মাইন উদ্দিন ও ভাবী হালিমা বেগমকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন নির্যাতিত ওই নারী। একই বছরের ২১ নভেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জসীট দেয় পুলিশ। দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় প্রদান করেন।

এদিকে ধর্ষণের ফলে ওই যুবতীর ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবুল বাসার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930