সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ভাসানচরে জাহাজ ডুবি, নিখোঁজ ১২

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে।

ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, জাহাজটি কোন জায়গা থেকে এসেছে, কোথায় যাচ্ছিল এবং এতে কি ছিল তা জানতে পারিনি। তবে ডুবে যাওয়ার পর নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়াা লাইটারেজ জাহাজে থাকা ক্রুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031