মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা

আকাশবার্তা ডেস্ক : 

মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করেছে সরকার। জেলা পরিষদগুলোর মেয়াদ প্রথম সভার তারিখ হতে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় এসব জেলা পরিষদকে বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে জেলা পরিষদে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়,  দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় জেলা পরিষদ আইন ২০০০ এর ৫ ধারা অনুযায়ী  পরিষদসমূহ বিলুপ্ত হয়েছে।

আইনের ৮২ ধারা অনুযায়ী এখন থেকে সরকার কর্তৃক জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ার পূর্ব পর্যন্ত আইনের ৭৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেওয়া হলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০