সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

পরিস্থিতি দেখে খোলা হবে মার্কেট : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো কখন খুলে দেওয়া হবে পরিস্থিতি বুঝেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। ছাত্ররা নাকি ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে নুরুল হক নুররাও রয়েছে। এ ছাড়া বুঝে, বা না বুঝে ইডেনের শিক্ষার্থীরাও রাস্তায় নামার কথা বলেছে।

তিনি বলেন, পরিস্থিতি ঘোলা না করে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূল মনে হচ্ছে। এ রকম থাকলে মার্কেট খুলে দেব।

এদিকে, নিউমার্কেট এলাকায় বুধবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিউমার্কেট ও আশপাশের মার্কেটগুলোতে দোকানপাট বন্ধ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০