সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

নতুন নোট বাজারে ছাড়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক

অর্থ বাণিজ্য ডেস্ক : 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার (২০ এপ্রিল) থেকে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগীয় সদরদপ্তরে নিজস্ব শাখা অফিস এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩২টি ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট দেয়া অব্যাহত রাখবে।

এ সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থায় মানুষ নতুন টাকার (১০, ২০, ৫০ ও ১০০) নোট সংগ্রহ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, কেন্দ্রীয় ব্যাংক ২৩ হাজার কোটি টাকার নতুন নোট মজুদ করে রেখেছে এবং প্রয়োজনে এর পরিমাণ বাড়ানো হবে।

এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আবদুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের ন্যাশনাল প্রেসক্লাব কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি শাখা (পান্থপথ), উত্তরা ব্যাংকের চক বাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, ও পূবালী ব্যাংকের সদরঘাট শাখা থেকে নতুন নোট বিতরণ করা হচ্ছে।

এছাড়া সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফা ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা ও ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখাতেও নতুন নোট পাওয়া যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০