সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে দোয়া ও ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) থানা চত্তরে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান পিপিএম-সেবা।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মংনেথোয়াই মারমা। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন অনুষ্ঠানে সঞ্চালনাসহ সার্বিক তত্ত্বাবধান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ইমরানুল হক মৃধাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত এক আলোচনায় পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম-সেবা) প্রধান অতিথির বক্তৃতায় বলেন, রমজান মাস এবং ইফতার পূর্ব মুহুর্ত আল্লাহর দরবারে দোয়া কবুলের সময়। আসুন আমরা দেশ জাতির কল্যাণ কামনায় আল্লাহর দরবারে দোয়া করি। পুলিশ সুপার বলেন, চলমান রমজানে কেনাকাটার নির্ভিঘ্ন পরিবেশ ও ঈদ আয়োজন আনন্দঘন করতে পুলিশের সাথে জনগণকে সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। তাই, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031