সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ভেঙে গেল হিরো আলমের দ্বিতীয় সংসার

বিনোদন ডেস্ক :

তিন বছরের মাথায় সংসার ভাঙল হিরো আলমের। ইতিমধ্যে তালাকের নোটিস পাঠিয়েছেন দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান। যদিও আলমের দাবি, তিনি এখনও পর্যন্ত তালাকের কোনও নোটিস হাতে পাননি।

কেবল দেশে নয় পশ্চিমবঙ্গেও যথেষ্ট জনপ্রিয় হিরো আলম ওরফে আশরাফুল আলম। তার গানের ভিডিওগুলো হাসির খোরাক হলেও অনলাইনে লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। জানা গেছে, বগুরায় থাকেন তার প্রথম স্ত্রী। সন্তানও রয়েছে তাদের। পরে ঢাকায় নুসরাত জাহান সাথীর সঙ্গে সংসার শুরু করেন তিনি। গত কয়েক বছর ধরে তারা জুটিবদ্ধভাবে কাজও করছেন। খবর সংবাদ প্রতিদিনের।

নুসরাতের কথায়, “হিরো আলমের সঙ্গে আমার বিয়ে হয় ২০১৯ সালে। আমাদের সংসার খুব ভাল চলছিল। আমি জানতাম ওর আগের পক্ষের বউ, সন্তান রয়েছে। তবে আমার কাছে হিরো আলম বলেছিল তার প্রথম বউকে তালাক দিয়েছে। এরপর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি তা মিথ্যা এবং নিয়মিত যোগাযোগ রয়েছে সেই পরিবারে। এরপর থেকে আমার সঙ্গে হিরো আলমের সংসার জীবনের ঝামেলা শুরু হয়।”

এখানেই শেষ নয়, হিরো আলমের একাধিক নারীসঙ্গের অভিযোগও আনেন নুসরাত। তিনি বলেন, “আমি গত ৮ মাস ধরে আমার বাবা মায়ের সঙ্গে থাকছি। তবে আলমের সঙ্গে কাজের সুবাদে যোগাযোগ আছে। আমাকে বিভিন্ন ভাবে হিরো আলম ভয় দেখিয়ে রাখত। নিজেকে স্টার মনে করে তুচ্ছ-তাচ্ছিল্য করত সে। এমনকী আলমের ভাড়া বাড়িতে আমার ৯ লক্ষ টাকার আসবাবপত্রও আমি রেখে এসেছি। আমি সংসার করার অনেক চেষ্টা করেছি। ওর মধ্যে নারীর নেশা বেশি। আমি আমার সম্মান নিয়ে সরে এসেছি।”

এদিকে সংবাদমাধ্যমকে হিরো আলম জানান, তিনি এখনও তালাকের কাগজ হাতে পাননি। লোকমুখে শুনেছেন, নুসরাত তাকে তালাক দিয়েছে। “যদি তালাক দিয়ে থাকে আমার কিছু তো করার নেই। কাগজ হাতে পেলে বাকিটা বলতে পারব”, বক্তব্য আলমের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031