সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কাঁদলেন প্রধানমন্ত্রী, কাঁদলেন ঘর পাওয়া নারী

আকাশবার্তা ডেস্ক :

বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে আরও ৩২ হাজার ৯০৪টি ঘর পেলেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। আজ মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি উপজেলায় উপহারের ঘর হস্তান্তর করেন।

ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সোনার বাংলার পরশপাথর উল্লেখ করে ফরিদপুরের নাগরকান্দার ঘর পাওয়া নারী সাবেরুন আক্তার বলেন, আপনার ছোঁয়ায় আমার জীবনটাই পাল্টে গেছে।

কথা বলার একপর্যায়ে ওই নারী কেঁদে ফেলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও চোখ মুছতে দেখা যায়। সাবেরুন আক্তার আরও বলেন, আপনাকে আমরা দূর থেকে নয়, কাছ থেকে দেখতে চাই।

এসময় তিনি প্রধানমন্ত্রীকে নিজের বাসায় আসার আমন্ত্রণ করেন। ওই নারীর বক্তব্যের সময় পুরো অনুষ্ঠান জুড়ে অদ্ভুত এক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত সুধীজন, কর্মকর্তা ও উপকারভোগীরা হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান।

১৯৯৭ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত ৫ লাখ ৭ হাজার ৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পরিবার প্রতি ৫ জন হিসেবে পুনর্বাসিত জনসংখ্যা প্রায় ২৫ লাখ ৩৫ হাজার ২২০ জন। এর মধ্যে মুজিববর্ষের বিশেষ উপহার স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীনের জন্য গৃহ প্রদান নীতিমালা-২০২০ অনুমোদন করা হয়েছে।

সে অনুযায়ী প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত গৃহের সংখ্যা এক লাখ ১৭ হাজার ৩২৯টি। তৃতীয় পর্যায়ে ৬৫ হাজার ৪৭৪টির নির্মাণ কাজ চলমান। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর আজ উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930