মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বিদায়ী চেয়ারম্যানরা হচ্ছেন জেলা পরিষদের প্রশাসক

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশে সদ্যবিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ব স্ব জেলা পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যানদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষদ গঠন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। যারা জেলা পরিষদের প্রশাসক হয়েছেন তারা হলেন,
পঞ্চগড় জেলা পরিষদে মো. আনোয়ার সাদাত, ঠাকুরগাঁওয়ে মু. সাদেক কুরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, রংপুর জেলা পরিষদে বেগম ছাফিয়া খানম, নীলফামারীতে জয়নাল আবেদীন, লালমনিরহাটে মো. মতিয়ার রহমান, কুড়িগ্রামে মো. জাফর আলী, গাইবান্ধায় মো. আতাউর রহমান,

ঢাকায় মো. মাহবুবুর রহমান, টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক, কিশোরগঞ্জে জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহিউদ্দিন, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, গাজীপুরে আখতারুজ্জামান, নরসিংদীতে আব্দুল মতিন ভূঞা, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, রাজবাড়িতে ফকির আব্দুল জব্বার, ফরিদপুরের শামসুল হক, গোপালগঞ্জে চৌধুরী এমদাদুল হক, মাদারীপুরে মুনির চৌধুরী, শরীয়তপুরে ছাবেদুর রহমান, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান, শেরপুরে হুমায়ুন কবির, নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়, জামালপুরে ফারুক আহমেদ চৌধুরী, চট্টগ্রামে মোহাম্মদ আব্দুস সালাম, কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ শফিকুল আলম, কুমিল্লায় আবু তাহের, চাঁদপুরে ওচমান গনি পাটওয়ারী, ফেনীতে খায়রুল বাশার মজুমদার,

নোয়াখালীতে ডা. এ বি এম জাফর উল্লাহ, লক্ষ্মীপুরে মো. শাহজাহান, রাজশাহীতে মোহাম্মদ আলী সরকার, চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ আশরাফুল হক, সিরাজগঞ্জে মো আব্দুল লতিফ বিশ্বাস, নাটোরে সাজেদুর রহমান খান, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বী, বগুড়ায় মকবুল হোসেন, জয়পুরহাটে আরিফুর রহমান ও পাবনাতে মোহম্মদ রেজাউল রহিম লাল, খুলনায় শেখ হারুনুর রশিদ, সাতক্ষীরায় মো. নজরুল ইসলাম, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, মেহেরপুরে গোলাম রসুল, কুষ্টিয়ায় রবিউল ইসলাম, চুয়াডাঙ্গায় শেখ সামসুল আবেদিন, ঝিনাইদহে কনক কান্তি দাস,

যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পঙ্কজ কুমার কুন্ডু ও নড়াইলে মোহাম্মদ সুলতান মাহমুদ, বরিশালে মইদুল ইসলাম, বরগুনায় মো. দেলোয়ার হোসেন, পটুয়াখালীতে খলিলুর রহমান এবং ভোলায় আব্দুল মুমিন টুলু, ঝালকাঠিতে সরদার মো. শাহ আলম এবং পিরোজপুরে মো. মহিউদ্দিন (মহারাজ), সিলেটে জয়নাল আবেদীন, সুনামগঞ্জের নুরুল হুদা মুকুট, মৌলভীবাজারে মিছবাহুর রহমান এবং হবিগঞ্জে ডা. মুশফিক হোসেন চৌধুরী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০