সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ ইফতারের আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক, এসআই আব্দুল আউয়াল, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, ব্যাংক এশিয়ার চন্দ্রগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মহসীন, চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাবে সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর নূর, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সিনিয়র সদস্য কামালুর রহিম সমর, কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মঞ্জু ও অহিদ মিয়া, সদস্য জাহিদুর রহিম, রাকিব হোসেন আপ্র, মনির হোসাইন, সাংবাদিক তানভীর আহমেদ রিমন, সাংবাদিক মহিউদ্দিন লিটন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930