-
- আন্তর্জাতিক, টিকার
- সৌদিঅারবে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত
- আপডেট : জুলাই, ৩০, ২০১৭, ২:০১ পূর্বাহ্ণ
- 728 জন পড়েছেন
নাজিম ভুইয়া, সৌদিঅারব :
সৌদিঅারবে এক মর্মান্তিত সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে গাড়িতে করে কাজের জন্য সৌদিঅারবের দাম্মাম থেকে রাজধানী রিয়াদ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দাম্মাম থেকে রিয়াদ যাওয়ার পথে অ্ন্য একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে গাড়িতে থাকা দুই বাংলাদেশি ঘটনাস্থলে মারা যান। অপর দুইজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
নিহতদের সবার বাড়ি রাজবাড়ি জেলায়। এরমধ্যে সহোদর ইরশাদ ব্যাপারী (২৮) ও হুমায়ুন ব্যাপারী (২৫) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গি এলাকার আহেদ ব্যাপারীর ছেলে ।
নিহত বাকিরা হলেন, ৫নং ওয়ার্ডের দক্ষিণ উজানচর নাছির মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কুব্বাত খান (২৫) এবং দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনসার মাঝি পাড়াসহের মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২)।
নিহত ইরশাদ ও হুমায়ুনের ভাই মঞ্জু ব্যাপারী বলেন, “তিন ভাই এক বোনের মধ্যে আমি সবার বড়। আমরা খবর পেয়েছি শুক্রবার। দুর্ঘটনায় এক সঙ্গে দুই ভাই মারা যাওয়ায় আমাদের সব শেষ।”
এই বিভাগের আরও সংবাদ