সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আসানি’

আকাশবার্তা ডেস্ক :

আসছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’। ঘূর্ণিঝড় ‘আসানি’ আঘাত হানতে পারে বাংলাদেশে। আন্দামান সাগরে শুক্রবার (৬ মে) সৃষ্টি হতে পারে সম্ভাব্য লঘুচাপ। আর এই লঘুচাপের ফলে সৃষ্টি হতে পারে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’।

এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাও।

বৃহস্পতিবার (৫ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘দক্ষিণ আন্দামান সাগরের সম্ভাব্য লঘুচাপটি আগামীকাল সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এর গতিপথ একেক সময় একেক দিকে দেখাচ্ছে।’

বাংলাদেশে প্রবেশ করলে ঘূর্ণিঝড়টি কোন দিকে আঘাত হানতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, এটি কোন দিকে আঘাত হানবে। যেকোনো দিকে আঘাত হানতে পারে।’

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পশ্চিম অঞ্চলে যেতে পারে আবার পূর্বাঞ্চলেও যেতে পারে। ‘আসানি’ নামটি শ্রীলঙ্কার দেয়া। যার মানে ক্ষুব্ধ। এটি আগামী ১০ থেকে ১২ তারিখের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031