সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পাবনায় পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

আকাশবার্তা ডেস্ক : 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিস্তল হাতে ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন পাবনার সুজানগর উপজেলার এক যুবক।

স্থানীয়রা জানান, সে উপজেলার বিভিন্ন নেতার ছত্রছায়ায় থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

ফেসবুকের তথ্যানুযায়ী, পিস্তল হাতে ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও সদ্য বিলুপ্ত হওয়া পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতা রাতুল পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক ও মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে।

ক্ষমতাসীন দলের সুজানগর উপজেলার একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতুল উপজেলার বিভিন্ন নেতার ছত্রছায়ায় থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তিনি পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। তার নামে পিস্তলের কোনো লাইসেন্স নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনব। ইতোমধ্যে তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031