সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘তাজমহল’ বানাচ্ছেন বাদাম কাকু!

এক্সক্লুসিভ ডেস্ক : 

একটা গানেই এখন তার ভুবনজোড়া খ্যাতি। গেয়েছেন কলকাতার নামী ক্লাবেও। ছেড়ে দিয়েছেন বাদাম বিক্রি! বাংলার গণ্ডি পেরিয়ে তার এই ‘কাঁচা বাদাম’ গান ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। গ্রাম বাংলার সাধারণ বাদাম বিক্রেতাকে এখন সবাই চেনে এক ডাকে, ভুবন বাদ্যকর।

গত ফেব্রুয়ারি মাসে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে আফসোসের সুরে বাদাম কাকু বলেছিলেন, এখনও মাটির কাঁচা বাড়িতেই থাকেন তিনি। স্ত্রী আদুরিকে নিয়ে কষ্টেই দিনযাপন করছেন। তবে অল্প কয়েকদিনের মধ্যেই পাল্টে গেলো সবকিছু।

এখন রীতিমতো ‘রাজমহল’ এ থাকছেন বাদাম কাকু। সম্প্রতি সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের সেই বাড়ির ছবি। দুবরাজপুরে যেখানে ভুবন বাদ্যকরের কাঁচা বাড়ি ছিল। সেখানে মাথা গুঁজে থাকতেন কোনো মতে। কিন্তু সে বাড়ি ঝড়ে এখন বেহাল দশা। পাশেই গড়ে উঠেছে ইটের পাকা বাড়ি। ভেতরে বসেছে নীল রঙের টাইলস।

মুক্তাঝরা হাসি নিয়ে ভুবন বাদ্যকর জানান, সবটাই সম্ভব হয়েছে মানুষের ভালোবাসায়, এমন বাড়ি বানানোর কথা তিনি স্বপ্নেও ভাবেননি। এত মানুষের ভালোবাসা আর আশীর্বাদে সব সম্ভব হয়েছে। এক ইন্টিরিয়র ডিজাইনার নিজে থেকেই এগিয়ে এসেছেন একটি ঘরের ভেতর সুন্দর করে সাজানোর জন্য।

পুরোনো বাড়ির চাল ঝড়ে উড়ে গেছে তাই ঘরে ঢোকার আগেই নতুন বাড়িতে স্ত্রীকে নিয়ে এসে উঠেছেন ভুবন বাদ্যকর। তিনি জানান, ঝড়-বৃষ্টির দিনে প্রয়োজনে তার দাদা-বৌদিও এই পাকা বাড়িতে এসেই থাকবেন। এখনও তারা একটাই পরিবার, সবাইকে সঙ্গে নিয়েই সাফল্যের স্বাদ পেতে চান ভুবন বাদ্যকর। নেটিজেনরা এই বাড়ির ঝলক দেখেই বলছেন, ‘বউয়ের জন্য তাজমহল বানাচ্ছেন বাদাম কাকু’।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930