সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রী উদ্ধার

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের কমলনগরে আত্মীয়ের বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া সেই ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।

এরআগে, রোববার  বিকেলে  লক্ষ্মীপুর শহরের আঠিয়া তলী এলাকায় এক পুলিশ সদস্যের বাসা থেকে ৪ ছাত্রীকে উদ্ধার করা হয়।

পলাশ কান্তি নাথ বলেন, সেই ৪ স্কুলছাত্রী অভিমান করে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। বেশি রাত হওয়ার কারণে তারা ঢাকা যেতে পারেনি। লক্ষ্মীপুর গ্যাস পাম্প এলাকায় তারা কান্নাকাটি করে। বিষয়টি লক্ষ্য করে এক সিএনজি অটোরিকশা চালক তাদের উদ্ধার করে নরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে পুলিশ সদস্যের স্ত্রী তাদের রেখে দেন। তারা সবাই তাদের পরিচয় গোপন রেখেছেন। নিখোঁজের বিষয়টি গণমাধ্যম ও প্রশাসনের নজরদারির কারণে দ্রুত উদঘাটন করা সম্ভব হয়।

উদ্ধার স্কুলছাত্রীরা হলেন, জোবায়দা আক্তার (১২), সিমু আক্তার (১৪), মিতু আক্তার (১২) ও সামিয়া আক্তার নিহা (১৩)। এদের মধ্যে জোবায়দা চরবসু গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী, সিমু মৃত আবুল খায়ের চুন্নুর মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী, মিতু একই বাড়ির জয়নাল আবেদিনের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রী এবং নিহা শামছুল আলমের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে চাচাতো বোন।

তারা গ্রামে থাকতে চায় না। শহরে গিয়ে পোশাক কারখানায় কাজ করতে চায়। রাত ৯টার দিকে অভিভাবকদের সাথে কমলনগর থানায় পাঠানো হয় তাদের।

পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে ওই ৪ স্কুলছাত্রী উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়। তাদের খুঁজে না পেয়ে শনিবার সন্ধ্যায় দাদি আকলিমা বেগম কমলনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ডায়েরির সূত্রধরে পুলিশ ৪ স্কুলছাত্রীর সন্ধান শুরু করে এবং বিকেলে একটি মুঠোফোনের সূত্র ধরে লক্ষ্মীপুর জেলা কারাগারের পাশের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031