মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় দায়ের হওয়া মামলায় সোমবার (৯ মে) ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।

তারা হলেন, আব্দুল কাইয়ুম (২৪), পলাশ মিয়া (২৪), মাহমুদ ইরফান (২৪), ফয়সাল ইসলাম (২৪) ও জুনায়েদ বুগদাদি (১৯)।

নিউমার্কেট থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হালদার অর্পিত ঠাকুর তাদের ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে হাজির করলে মহানগর হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন।

এর আগে, এ বিষয়ে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সংঘর্ষে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় এই ৫ জন সরাসরি জড়িত। তাই ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

গত ১৯ এপ্রিল নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকেই এর আগে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

পরে মামলায় তাদের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়।

পুলিশ লাঞ্ছিতের মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও দলের ঢাকা দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটির সদস্য মকবুল হোসেনকে গত ২২ এপ্রিল গ্রেপ্তার করা হয়।

পরে ওই মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০