সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

গতিপথ বদলালো আসানি, অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট

আকাশবার্তা ডেস্ক :

হঠাৎ গতিপথ পরির্তন করেছে ঘূর্ণিঝড় আসানি। গতিপথ বদলে ভারতের উপকূলীয় এলাকার দিকে এগোতে শুরু করেছে। আবহাওয়াবিদদের দাবি, কিছুটা অপ্রত্যাশিত ভাবেই কাকিনাড়া উপকূল ছুঁতে চলেছে আসানি। এ কারণে অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।-খবর এনডিটিভির।

বিশাখাপত্তনম ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পরিচালক সুনন্দা গণমাধ্যমকে বলেছেন, গতিপথ বদলে ঘূর্ণিঝড়টি কাকিনাড়া উপকূল স্পর্শ করতে পারে। এরপর সেটি আবার কাকিনাড়া ও বিশাখাপত্তনমের মধ্যকার সমুদ্রে চলে যাবে।

সুনন্দা আরও বলেন, অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে৷ গতকাল পর্যন্ত এটির গতিমুখ ছিল উত্তর পশ্চিম দিকে। কিন্তু গত ছয় ঘণ্টায় সেটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ফলে সেটি অন্ধ্র উপকূলের খুবই কাছেঅবস্থান করছে।

এর আগে ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসে বলা হয়েছিল, ঝড়টি ক্রমাগত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোবে। কিন্তু সেটি স্থলভাগে আঘাত হানার আশঙ্কা নেই বলে জানিয়েছিল তারা। তবে ঝড়ের গতিপথ বদলে যাওয়ায় পূর্বাভাসও পরিবর্তন করা হয়েছে।

ভারতীয় এ কর্মকর্তা আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে কাকিনাড়া, গণগাভরম এবং ভীমুনিপতনম বন্দরে ১০ নম্বর বিপদ সংকেত জারি করেছে আইএমডি। এছাড়া বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা এবং গুন্টুরসহ অন্ধ্র প্রদেশের জেলাগুলোতে রেড অ্যালার্টও জারি করা হয়েছে।

এদিকে, প্রবল হাওয়া ও ভারী বৃষ্টির জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস। কাঁচা বাড়ি সহ রাস্তাঘাটের ক্ষয়ক্ষতিরও আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি ধান, কলা, পেঁপে গাছের বাগান সহ ফল চাষেরও ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930