সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দিনের ভোট দিনেই হবে : সিইসি

আকাশবার্তা ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএম ব্যবহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এছাড়াও দিনের ভোট দিনেই হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ মে) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভায় কথা হয়েছে। তবে, ইভিএমে এখনও আস্থা আসেনি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, দিনের ভোট দিনেই হবে। নির্বাচনকে প্রহসনে রূপ দেয়ার ইচ্ছে নেই।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম নিয়ে কোনোরকম সিদ্ধান্তে উপনীত হইনি। কোনোরকম চাপের মুখে মাথা নত করছি না, করবো না। ইভিএম নিয়ে ৪ থেকে ৫টি মিটিং করেছি। পুরোপুরি আস্থা পাইনি এখনও।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ত্রুটি পেলে ১০ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, সিইসি কিংবা ইসি সংশ্লিষ্ট কারও পক্ষ থেকেই এমন কথা বলা হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930