সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৮ শিক্ষার্থীসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক স্কুলে গুলিতে ১৮ শিশু শিক্ষার্থী সহ ২১ জন নিহত হয়েছে। অন্যদিকে যেসব শিশুরা মারা গেছে তাদের বয়স ছিলো সাত থেকে দশ বছরের মধ্যে এবং তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ গ্রেডের শিক্ষার্থী ছিলো।

নিহতদের মধ্যে যার পরিচয় পাওয়া গেছে, স্যান অ্যান্টোনিও এলাকার স্থানীয় টেলিভিশন চ্যানেল কেস্যাট-টিভির খবর অনুযায়ী তার নাম ইভা মিরেলেস। তিনি স্কুলটির চতুর্থ গ্রেডের শিক্ষক।

মঙ্গলবার (২৫ মে) সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে ঢুকে ১৮ বছরের এক তরুণ নির্বিচারে গুলি চালানো শুরু করে, পরে সেই হামলাকারী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়।

টেক্সাসের গভর্নর জানিয়েছেন এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি আঠার বছর বয়সী। তার হাতে একটি বন্দুক ও এআর-১৫ রাইফেল ছিল বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে যে সন্দেহভাজন ওই বন্দুকধারী পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে। তবে হামলাকারী কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

তদন্তকারীরা জানিয়েছেন, হামলাকারীর হাতে ছিল একটি হ্যান্ডগান এবং একটি এআর- ফিফটিন সেমি অটোমেটিক রাইফেল। স্কুলে ঢুকে নিজের দাদির ওপর গুলি চালিয়ে সে হত্যাকাণ্ডের সূচনা করে।

জানা গেছে, দক্ষিণ টেক্সাসের যে স্কুলে এ ঘটনা ঘটেছে সেটি একটি প্রাইমারি স্কুল। দেশটিতে বন্দুক সহিংসতা নিয়ে ক্রমবর্ধমান আলোচনার মধ্যেই এ ঘটনা ঘটলো।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় শোক জানাতে শনিবার দেশটির পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।

হোয়াইট হাউজে দেয়া বক্তৃতায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ম্যাস শুটিং বা নির্বিচার গুলির এসব ঘটনায় তিনি হতাশ ও ক্লান্ত। তিনি আবারও বন্দুক নিয়ন্ত্রণের জন্য আহবান জানিয়েছেন।

শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ দেশটির প্রায় সব পর্যায়ের রাজনীতিকরাই। এ ধরনের ঘটনা এড়াতে একটি গ্রহণযোগ্য বন্দুক নীতিমালা প্রণয়নের আহবান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

সূত্র-বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০