শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জাল সনদে চাকুরী : লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে দুদক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেবসহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ আগস্ট) দুপুরে দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত অন্য শিক্ষকরা হলেন, ওই কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) ফখরুল ইসলাম ও প্রভাষক (কম্পিউটার) আক্তার হোসেন।

মামলার বাদি কলেজটির প্রভাষক (পরিসংখ্যান) আব্দুর রব চৌধুরী জানান, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সালের বিভিন্ন সময়ে নকল সনদে শিক্ষক ফখরুল ইসলাম, আক্তার হোসেন ও নুরুল করিম আজাদ (সহকারি অধ্যাপক, ইসলাম শিক্ষা) কলেজে নিয়োগ লাভ করেন। অসুদপায়ে কলেজ অধ্যক্ষ আব্দুল মোতালেব চাকুরী পেতে তাদেরকে সহায়তা করেন। এ ঘটনায় চলতি বছরের জানুয়ারীতে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য নোয়াখালী দুদককে নির্দেশ দেয় আদালত।

দুদক সূত্র জানায়, তদন্তকালে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এতে কলেজের অধ্যক্ষসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অপর সহকারি অধ্যাপক নুরুল করিম আজাদের অভিযোগ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১