সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন ‘বেডরুমের’ : গয়েশ্বর

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশি দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন বিছানার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারত-বাংলাদেশের সম্পর্ককে এই পররাষ্ট্রমন্ত্রী বেডরুমে নিয়ে গেছেন। তবে, স্ত্রীর মর্যাদা দিতে চায় না ভারত, রক্ষিতা হিসেবে ট্রিট করছে।

রোববার (২৯ মে) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের ব্যানারে বাংলাদেশ- ভারত সম্পর্ক ও জাতীয় স্বার্থ- শিরোনামে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ভারতের সাথে এখন বাংলাদেশের সম্পর্ক বিছানার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। বাংলাদেশ ভারতের সম্পর্ককে বেডরুমে নিয়ে গেছেন এই পররাষ্ট্রমন্ত্রী। তবে ভারত স্ত্রীর মর্যাদা দিতে চায় না, এখন রক্ষিতা হিসেবে ট্রিট করছে। বিছানার সম্পর্ক আর বন্ধুত্ব এক কথা না। বন্ধুত্ব যে আমরা চাই, বন্ধুত্ব আমরা পাই কতটুকু?

তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে ভারতের এখন কোনো ধারাবাহিক সম্পর্ক নাই। ভারত একটি দল ও একজন ব্যক্তির সাথে বন্ধুত্বে আগ্রহী। ভারত মাঝেমাঝেই বিভিন্ন আবদার করে। তাদেরকে মনে রাখতে হবে যে, আবদার আর অধিকার এক জিনিস নয়।

গয়েশ্বর বলেন, ভারতকে ভাবতে হবে যে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্ব চায় কি না। বন্ধুত্ব চাইলে বাংলাদেশের মানুষের ভাবনাকে অবশ্যই সম্মান করতে হবে।

বাংলাদেশের রিজার্ভ চুরি হলো অথচ তা নিয়ে শেখ হাসিনার কোনো চিন্তা নেই। এখন বাংলাদেশের মালিক যদি শেখ হাসিনা হয়, তাহলে তো তার চিন্তা থাকবে। কিন্তু দেখুন, তার কোনো চিন্তা নেই। তার মানে তিনি নিশ্চয়ই জানেন যে এটা কোথায় যাচ্ছে বা কোথায় রাখা হচ্ছে। ধরেন, কোনো একটা জিনিস হারিয়ে গেলো কিন্তু দেখা গেলো যে ওই জিনিসের জন্য মালিকের কোনো মাথাব্যথা নাই। তখন বুঝতে হবে যে, মালিক নিজেই ওই জিনিসটি লুকিয়ে রেখে বাজার সাজিয়ে বসেছেন। এখানেও ব্যাপারটা তেমনই।

এদিকে একই দিনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, এক দলীয় বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্রে প্রবর্তন করায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাধারণ মানুষ তাঁকে উপরে স্থান দিয়েছে। জিয়াউর রহমানকে শ্রেষ্ঠ করতে কাউকে ছোট বড় করতে হয় না। শুরু থেকে শেষ পর্যন্ত তার কর্মকান্ডের তুলনা সে নিজেই। আমরা যেন ভুল করে জিয়াউর রহমানের সাথে অন্য কারো তুলনা করতে না যাই। জিয়াউর রহমান চিরস্মরনীয় হয়ে থাকবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930