বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জ থানা আ.লীগ : সভাপতি কাশেম, সম্পাদক ওহাব ও সাংগঠনিক তানভীর

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলনে ২১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। ২০১৪ সালে চন্দ্রগঞ্জ থানা হওয়ার পর আওয়ামীলীগের অন্যতম এই সাংগঠনিক ইউনিটের এটাই প্রথম পূর্ণাঙ্গ কমিটি।

বুধবার (১ জুন) স্থানীয় হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় অধিবেশনে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।

এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি হয়েছেন আবুল কাশেম চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্ট্রাক্টর। অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কামাল, সহ-সভাপতি ছাবির আহাম্মদ, হাফিজ উল্যা, শেখ মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম রাজু, অ্যাডভোকেট সামছুল হক, নুরুল মোরছালিন মাসরু, যুগ্ম সাধারণ সস্পাদক মোশাররফ পাটওয়ারী, আনোয়ার হোসেন সুজন, নিজাম উদ্দিন মিজান, সাংগঠনিক সস্পাদক আইনুল আহম্মদ তানভীর, মইনুল হোসেন সুমন, আবুল কাশেম জেহাদী, প্রচার সস্পাদক মাসুদুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সস্পাদক কাজী এমাদ উদ্দিন সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর, শিক্ষা ও মানব সস্পাদক বাদল মজুমদার বাপ্পি, তথ্য ও গবেষণা সস্পাদক নিজাম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সস্পাদক মো. মাসুম, স্বাস্থ্য বিষয়ক সস্পাদক মো. জহিরুল ইসলাম ভিপি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১