রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ঢাকা ছাড়ল হজের পঞ্চম ফ্লাইট

ধর্ম ডেস্ক :

পঞ্চম দিনের মতো ছেড়ে গেছে হজ ফ্লাইট। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা হন ৪০৯ হজযাত্রী। এ পর্যন্ত বিমান সর্বমোট দুই হাজার ৩৫ হজযাত্রী ঢাকা ত্যাগ করেছেন।

এর আগে বুধ ও মঙ্গলবার ৪০৫ জন করে হজযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ৪০৯ যাত্রী নিয়ে আজ বিমানের পঞ্চম হজ ফ্লাইট (বিজি ৩০০৯) ঢাকা ছেড়েছে। বিমানটি জেদ্দায় পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে।

এর আগে রোববার (৫ জুন) হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আলী।

পরদিন সোমবার (৬ জুন) ৪০৬ জন নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১