বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না চীন : যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :

তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে দেশটির বিরুদ্ধে চীন যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে এমন হুশিয়ারিমূলক বার্তা দেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলন ‘সাংগ্রি–লা ডায়ালগের’ ফাঁকে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসেন। বৈঠকের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান মন্ত্রীর বরাতে বলেন, অস্টিনকে সতর্ক করে ওয়েই বলেছেন, চীন থেকে তাইওয়ানকে কেউ যদি বিভক্ত করার সাহস করে, তাহলে চীনের সেনাবাহিনী যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। সেটা যেকোনো মূল্যেই হোক না কেন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিরক্ষামন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী বেইজিং তাইওয়ানের স্বাধীনতার যেকোনো চক্রান্ত নস্যাৎ করবে এবং মাতৃভূমির একত্রকরণকে দৃঢ়ভাবে সমর্থন করবে। তাইওয়ান চীনের তাইওয়ান। একে ব্যবহার করে চীনকে দমন করার বিষয়টি কখনোই জয়ী হবে না।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতে, অস্টিনের পক্ষ থেকে তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়। অস্টিন তাইওয়ানের স্থিতাবস্থায় একতরফা পরিবর্তনের বিরোধিতা করে তাইওয়ানের প্রতি আরও অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বেইজিংকে আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে জাপান সফরের সময় এক প্রশ্নের জবাবে বলেছিলেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে, তবে ওয়াশিংটন তাদের রক্ষা করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১