সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

পদ্মা সেতু জাদুঘর নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

আকাশবার্তা ডেস্ক : 

পদ্মা সেতু নির্মাণের সরঞ্জাম জাদুঘরে রাখা হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য একটি জাদুঘর নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, পদ্মা সেতুর সঙ্গে সংযোগ সড়ক বা ফ্লাইওভার আছে প্রাকৃতিকভাবে নান্দনিক সুন্দর কোনো একটা জায়গায় পদ্মা সেতু জাদুঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু নির্মাণের সব সরঞ্জাম জাদুঘরে রাখা হবে বলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথাও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

উদ্বোধনের দিন সেতু নির্মাণ কাজে জড়িতদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি তুলবেন জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, আমাদের সবার স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এটা একটা বিশাল বড় কর্মযজ্ঞ। আমাদের বড় অর্জন। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে নিজস্ব অর্থে এই সেতু নির্মাণ করে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। তাই এই সেতু নির্মাণের সঙ্গে জড়িত নির্মাণকর্মীদের সঙ্গে উদ্বোধনের দিন ছবি তুলবেন প্রধানমন্ত্রী। একনেক সভায় এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০