সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বাংলাদেশের বন্যা ব্যবস্থাপনায় সহায়তার প্রস্তাব দিলো ভারত

আকাশবার্তা ডেস্ক :

বন্যা ব্যবস্থাপনা ও ক্ষতিগ্রস্ত মানুষের ভোগান্তি প্রশমনে ত্রাণ তৎপরতা চালাতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেন, ‘এই সুযোগে আমি জানাতে চাই, বন্যা ব্যবস্থাপনা ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে যে কোন ধরনের সুনির্দিষ্ট পন্থা থাকলে, আমরা আপনাদের সহায়তা করতে পারি।’

রোববার (১৯ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশন (জেসিসি)-র বৈঠকে উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন বলে বার্তা সংস্থা বাসস জানিয়েছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখায় সহায়ক হতে পারলে ভারত খুবই সন্তষ্ট হবে।

সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন নগরীর হায়দারাবাদ হাউজে অনুষ্ঠিত জেসিসি’র সপ্তম দফার বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। সেখানে নিরাপত্তা, বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা থেকে শুরু করে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

বর্তমানে বাংলাদেশের সিলেট অঞ্চলের ব্যাপক বন্যার কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘আমরা বাংলাদেশের উত্তরাঞ্চলে নজিরবিহীন বন্যায় আমাদের সহায়তা ও সংহতির কথা জানাতে চাই।’

বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক কার্যক্রমের ব্যাপারে তিনি বলেন, ভারত বিভিন্ন নতুন খাত- কৃত্রিম মুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, স্টার্ট-আপ ও ফিনটেকের ব্যাপারে এই দুই দেশের মধ্যে বন্ধন তৈরি করতে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছে।

অভিন্ন ৫৪টি নদী এবং এসবের সংরক্ষণের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এইগুলো হচ্ছে প্রকৃত ক্ষেত্র, যা নিয়ে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী একত্রে কাজ করা প্রয়োজন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০