সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁয় ট্রাকচাপায় ৫ আরোহী নিহত

আকাশবার্তা ডেস্ক :

নওগাঁওয়ের বাবলাতলীর মোড়ে ট্রাকচাপায় সিএনজির ৫ আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলী বলিহার কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ঘটনাস্থলে যাওয়া নওগাঁ সদর থানার এসআই কৃষ্ণ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।

সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031