সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

২৫ বছরে পদ্মা সেতুর ব্যয় ওঠে আসবে : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

আগামী ২৫ বছরে পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল আদায়ের মধ্য দিয়ে সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে খ. মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এতথ্য জানান। তার আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন বলে জানান।

সেতুমন্ত্রী বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করেছেন। সেতু উদ্বোধনের পর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহন হতে আদায়কৃত টোল হতে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকার প্রদত্ত সমুদয় ঋণ পরিশোধ করবে। সে হিসেবে ২০৫৭ সালের মধ্যে সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে আসবে।

এ কে এম রহমতুল্লাহ’র প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় দুইটি সেতু হতে টোল আদায় করা হয়ে থাকে। সেতু দুইটি হলো যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু এবং ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুর সেতু। উক্ত সেতুসমূহে স্বয়ংক্রিয় ওজন স্কেলের মাধ্যমে চলাচলকারী যানবাহনসমূহের ওজন নির্ণয় করা হয়ে থাকে। যেসকল ট্রাক ওজন স্কেলের নির্ধারিত ওজনের অতিরিক্ত পণ্য বহন করে থাকে সেসকল যানবাহনকে সেতুতে চলাচল করতে দেয়া হয় না।

সরকার দলীয় সংসদ সদস্য মো. শামসুল হক টুকুর (পাবনা-১) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সেতু বিভাগের আওতায় পাটুরিয়া-দৌলতদিয়া অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930