সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে একটি লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে একটি লরিতে এসব মানুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি ।

যুক্তরাষ্ট্রের এক অগ্নিনির্বাপণ কর্মকর্তা জানিয়েছেন, লরি থেকে উদ্ধার করা আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন শিশুও রয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় মৃতদেহ উদ্ধার হওয়া লরির ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বড় একটি ট্রাকের চারপাশে জরুরি পরিষেবায় নিযুক্ত বহু সংখ্যক কর্মীকে দেখা যাচ্ছে।

অন্যদিকে কেএসএটি নামক একটি টিভি চ্যানেল জানিয়েছে, বড় এই লরিটি সান আন্তোনিও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে একটি রেল ট্র্যাকের পাশে খুঁজে পাওয়া যায়।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদেহ উদ্ধার করা ওই লরির চালক পলাতক রয়েছেন এবং সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা নিখোঁজ গাড়িচালককে খুঁজছেন।

টেক্সাস অঙ্গরাজ্যের এই সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।

এদিকে বিপুল সংখ্যক এই মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তার অভিযোগ, ‘তার (বাইডেনের) মারাত্মক উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ হিসেবেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন, লরিটি খুঁজে পাওয়া স্থানে মেক্সিকান দূত যাচ্ছেন। তিনি আরও বলেছেন, লরি থেকে উদ্ধারকৃত মৃত এসব মানুষের নাগরিকত্ব বা জাতীয়তা এখনও জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, কীভাবে এসব মানুষ মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930