বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
পদ্মা সেতুর মধ্যভাগে জয় ও পুতুলের সঙ্গে সেলফিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে

পদ্মা সেতু দিয়ে জয় ও পুতুলকে নিয়ে বাড়ি গেলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

পদ্মা সেতু দিয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টার দিকে সেখান পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আজ সোমবার (৪ জুলাই) সকাল সাতটা ৪০ মিনিটে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর সকাল আটটা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে সেতুতে ওঠেন।

সেতুর মধ্যভাগে গিয়ে জয় ও পুতুলের সঙ্গে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রমত্তা পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তিনি। সকাল সোয়া নয়টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এটিই প্রথম ব্যক্তিগত সফর।

টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ তিনি মোনাজাতে অংশ নেন।

সফর শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১