সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৬ দিনব্যাপী বইমেলা

 

আকাশবার্তা ডেস্ক :

শিশু, কিশোর ও তরুণদের বই পড়ায় উৎসাহী করতে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৬ দিনব্যাপী বইমেলা। ‘কৈশোর তারুণ্যের বই’ নামক সংগঠনের আয়োজনে শনিবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন, সংগঠনের আহ্বায়ক সময় সংবাদের বার্তা প্রধান তুষার আবদুল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহের আহাম্মদ, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুই পর্বের এই বইমেলার প্রথম পর্বে ৫ থেকে ৭ আগষ্ট চলবে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ে এবং দ্বিতীয়পর্বে ৮ থেকে ১০ আগষ্ট এ মেলা চলবে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় অংশ নেয়া দেশের ৮টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলে স্থান পেয়েছে দেশ-বিদেশের প্রসিদ্ধ লেখকদের লেখা সায়েন্স ফিকশন, ছড়া, গল্প, উপন্যাস, কবিতাসহ শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন শিক্ষামূলক বই। পছন্দের এ সকল বই দেখা, পড়া ও কেনার সুযোগ পেয়ে খুশি মেলা প্রাঙ্গণে আসা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদেরকে পাঠ্যবইয়ের পাশাপাশি বাহ্যিক জ্ঞানে সমৃদ্ধ করতেই শ্রেণী কক্ষের পাশে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।

বইমেলার সার্বিক সহযোগিতা করছেন লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘শূন্য’ এর সদস্যবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930