বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কুমিল্লা সিটি নির্বাচন এক ঐতিহাসিক দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন প্রযুক্তির যুগ। বিশ্বের বিভিন্ন দেশেই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কুমিল্লা সিটি নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি নির্বাচন হয়েছে। এখানে মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। নির্বাচনের ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত। এতো চমৎকার এবং শান্তিপূর্ণ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে অতীতে দেখিনি।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোন মানুষ যদি ভূমিহীন থাকে তাহলে অবশ্যই তালিকা দিবেন, তাকে ঘর করে দিবো। বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন তার দেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। কারণ আমাদের সব সময় চিন্তা তূণমূলের মানুষকে নিয়ে এবং তাদের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন।

শেখ হাসিনা বলেন, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পেরেছি। কিন্তু করোনাভাইরাস এবং সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা তার উপর ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে তেল এবং ডিজেলের দাম বেড়ে গেছে। এছাড়া ভোজ্যতেলের দাম বেড়ে গেছে। প্রত্যেকটি জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে। জাহাজের ভাড়াও বেড়ে গেছে। এলএনজি আমদানি করতাম তার দামও বেড়ে গেছে। ডিজেলের দাম বেড়ে গেছে। বিদ্যুৎ উৎপাদনের যে খরচ তা কিন্তু আমরা গ্রাহকের কাছ থেকে নিতে পারি না। কিন্তু কত ভূর্তুকি আমরা দিবো। যেখানে সারাবিশ্ব ব্যাপী অর্থনৈতিক মন্দা। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১