সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রেমের টানে ভাগ্নিকে নিয়ে উধাও, অতঃপর…

এক্সক্লুসিভ ডেস্ক :

প্রেমের টানে মামা-ভাগ্নি নিয়ে পালিয়ে যাওয়ার ১২ দিন পর তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। কিশোরী ভাগ্নিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠেছে মামা আনোয়ার হোসেন (২২) নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

এই ঘটনার ১২ দিন পর ওই ভাগ্নি কিশোরীকে উদ্ধার ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের গৌরীপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ২৪ জুন রাতে গৌরীপুর থানায় এ ঘটনায় মামলা করেছেন।

এ উপজেলার বোকাইনগর ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে অভিযুক্ত আনোয়ার হোসেন। ভিকটিম কিশোরী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আনোয়ার হোসেন ওই কিশোরীর দুঃসম্পর্কের মামা হয়।

মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে ওই কিশোরীর সঙ্গে আনোয়ার হোসেনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। ১১ জুন বিকেলে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কিশোরীকে ভুল বুঝিয়ে সিএনজি চালিত অটোরিক্সাযোগে রাজধানীর একটি এলাকায় নিয়ে যান আনোয়ার হোসেন।

পরবর্তীতে তাকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা এলাকার এক আত্মীয়ের বাড়িতে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিবার ধর্ষণ করে ওই যুবক।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে গৌরীপুর থানার পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত যুবককে আটক করে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930