সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট দল

মড়ার উপর খাঁড়ার ঘা, শাস্তি পেল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক :

মাঠের পারফরম্যান্সে ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া বাংলাদেশ দলকে এবার শাস্তিও পেতে হচ্ছে। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে দলের সবাইকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) আইসিসি এক বিবৃতিতে জানায়, ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছিল বাংলাদেশ। এজন্য দলটির সবার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের জয়ের লক্ষ্যে কোনোমতে ৬ উইকেটে ১৫৮ রান করতে পারে বাংলাদেশ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে বৃহস্পতিবার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930