সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ফরিদপুরে ঈদের দিনে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

আকাশবার্তা ডেস্ক : 

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মোড়ে হোটেল থেকে বের হওয়ার সময় পায়ে পাড়া লাগাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে আইনদ্দিন মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত আইনুদ্দিন মোল্যা একজন কৃষক ছিলেন। তবে বর্তমানে তিনি ফরিদপুর শহরে তার ছেলের সাথে থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামে।

স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে তার। এদের মধ্যে জয় (২৪) ও বিজয় (২১) নামে তার দুই ছেলে পূর্ব খাবাসপুর মোড়ের পাশে একটি হোটেলের দোকান করেন।

রোববার (১০ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমসি)নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলেরা জানান, দুপুর বারটার দিকে নিহতের ছেলে বিজয় হোটেল থেকে বের হওয়ার সময় একই এলাকার মিন্টু তালুকদারের ছেলে তাসকিনের পায়ে পাড়া লাগে। এনিয়ে তাদের মাঝে কথা-কাটাকাটি ও সামান্য হাতাহাতি হয়। এরপর তাসিকন সেখান থেকে চলে যেয়ে কিছুক্ষণের মধ্যে আবার সেখানে ফিরে আসে।

এসময় আইনুদ্দিন মোল্যা তাসকিনকে সামান্য ভুল বুঝাবুঝির ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়ে তার মাথায় হাত বুলাতে যান। এসময় আকস্মিকভাবে তাসকিন তার হাতে থাকা ছোট একটি টিপ চাকু দিয়ে আইনুদ্দিন মোল্যার বুকে আঘাত করে। চাকুটি তার বুকে বিঁধে রক্তক্ষরণ হতে থাকে।

এসময় তাসকিন ও বিজয় দুজনে মিলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের স্বজনেরা হাসপাতাল থেকে মাইক্রোবাসযোগে তার লাশ নিয়ে এসে দুপুর ২টার দিকে তারা গ্রামের বাড়ি বোয়ালমারী রওনা হয়।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মুশা বলেন, নিহতের গ্রামের বাড়ি আমার ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামে। তারা ফরিদপুর ভাড়া থেকে হোটেলের ব্যবসা করতেন। বিকাল পর্যন্ত লাশ বাড়িতে পৌচ্ছায়নি।

ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ( ওসি)মো. আব্দুল জলিল বলেন,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031