সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ফাঁসলেন ফরাসি প্রেসিডেন্টসহ আরও অনেকে

তথ্য প্রযুক্তি ডেস্ক : 

গোপন নথি ফাঁস হয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের। একটি-দুটি নয়, ১ লাখ ২৪ হাজার নথি। এসব নথি থেকে সামনে এসেছে মারাত্মক কিছু তথ্য। জানা গেছে, উবার তার ব্যবসা বিস্তারে আশ্রয় নিয়েছে প্রতারণার। শোষণ করছে চালকদের। আইন লঙ্ঘন ও পুলিশের সঙ্গেও প্রতারণা করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ নিয়ে প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

উবারের ফাঁস হওয়া নথির মধ্যে রয়েছে শীর্ষ কর্মকর্তাদের ই-মেইল, মোবাইল ফোন মেসেজ, হোয়াটসঅ্যাপের মেসেজ, উবারের বিভিন্ন প্রেজেন্টেশন, নোটবুক এবং ইনভয়েস। নথিতে ৪০টি দেশে উবারের ব্যবসার তথ্য রয়েছে। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি যেসব কাজ করেছে, তার তথ্য রয়েছে ওইসব নথিতে। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) মাধ্যমে বিশ্বের ৪০টি সংবাদমাধ্যমের ১৮০ জন সাংবাদিককে এসব নথি দিয়েছে গার্ডিয়ান।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশে রাইড শেয়ারিং অবৈধ, সেসব দেশে ব্যবসা শুরুর আগে নতুন আইন করার ব্যবস্থা করেছে উবার। গার্ডিয়ানসহ পশ্চিমা সংবাদমাধ্যম এসব নথির নাম দিয়েছে ‘দি উবার ফাইলস’।

উবারের এই প্রতারণামূলক কর্মকাণ্ডে অনেক প্রভাবশারী রাজনীতিকের নাম এসেছে। তাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ রয়েছেন। অর্থমন্ত্রী থাকা অবস্থায় তিনি উবারকে সাহায্য করেন। যুক্তরাষ্ট্রে উবারের ব্যবসা বিস্তারে উদ্যোগ নিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দুই উপদেষ্টা ডেভিড প্লুফ ও জিম মেসিনা। এই দুজন উবার কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের কাছে যাওয়ার সুযোগ করে দেন।

‘দি উবার ফাইলস’ অনুযায়ী নেদারল্যান্ডসে ব্যবসা প্রসারে উবারকে সহায়তা করেন ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট নিলি ক্রোস। দেশটির প্রধানমন্ত্রীও এতে যুক্ত ছিলেন বলে জানায় গার্ডিয়ান। আর ব্রিটেনে উবারের ব্যবসা প্রসারে সাহায্য করেন জর্জ অসবর্ন ও সাজিদ জাভিদসহ অন্তত ছয় মন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930