সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রেমের টানে বাংলাদেশে, বয়সের ছোট যুবককে করলেন বিয়ে

এক্সক্লুসিভ ডেস্ক :

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে গাজীপুরে এসে বাংলাদেশি এক যুবককে বিয়ে করেছেন ৩১ বছর বয়সী এক তরুণী। তার নাম লিডিয়া লোজা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক হয়। ওই যুবকের নাম ইমরান। তার বয়স ২৮ বছর।

গাজীপুরের শ্রীপুরের বরমী গ্রামের ইমরান (২৮) ও মার্কিন তরুণী লিডিয়া লোজা (৩১) মিলিত হন নেপালে। সেখানে বিয়ে করেন তারা। গেলো রোববার রাতে যুক্তরাষ্ট্রের আরিজোনা থেকে শ্রীপুরে শ্বশুরবাড়িতে এসেছেন লিডিয়া রোজা।

ইমরান বরমী গ্রামের আহসান উল্লাহ খানের ছেলে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির শেষ সেমিস্টারের ছাত্র তিনি। মা–বাবার পাঁচ সন্তানের মধ্যে ইমরান সবার ছোট। আর লিডিয়া যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের মেয়ে। বিয়ের পর লিডিয়ার নামের সঙ্গে খান যুক্ত করে হয়ে যান ‘লিডিয়া রোজা খান’।

ইমরান-লিডিয়া জানান, গত জানুয়ারির শেষ দিকে ফেসবুকে তাদের বন্ধুত্বের শুরু। বেশ কিছুদিন তারা সাধারণ বন্ধু থাকলেও গত মার্চে লিডিয়া বাংলাদেশে ইমরানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সে উদ্দেশ্যে লিডিয়া টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

এয়ারপোর্টে উপস্থিত ছিলেন ইমরান। কিন্তু ইমিগ্রেশন-জটিলতার কারণে লিডিয়াকে আবারও টার্কিশ এয়ারলাইনসে ফেরত পাঠানো হয়। লিডিয়া বাড়ি ফিরে যাননি। তিনি অন্য ফ্লাইটে নেপাল পৌঁছান।

এদিকে ইমরান ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে উড়াল দেন। সেখানে পৌঁছে তারা দুইজন দেখা করেন, এক মসজিদের ইমামের কাছে লিডিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেখানেই তাদের বিয়েও হয়। এরপর লিডিয়া ফিরে যান আরিজোনা আর ইমরান ফিরে আসেন বাংলাদেশে। চার মাস পর রোববার রাতে গাজীপুরে ইমরানের বাড়িতে এলেন লিডিয়া।

লিডিয়া আপাতত কিছুদিন ইমরানের বাড়িতে থাকবেন বলে জানা গেছে। এরপর নিজ দেশে ফিরবেন। সব ঠিক থাকলে ইমরানও লিডিয়ার সঙ্গে পাড়ি জমাতে চান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। সত্যতা যাচাইয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930